যুক্তরাজ্যে ফাইভজি অবকাঠামো তৈরি করতে পারবে হুয়াওয়ে

২৮ জানুয়ারি, ২০২০ ২৩:৪৮  
অবশেষে যুক্তরাজ্যের সকাল দেশটির ফাইভজি এবং গিগাবিট-সমর্থিত নেটওয়ার্ক তৈরিতে বিদেশি কোম্পানির যুক্ত থাকার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে। অধিকতর ঝুঁকিপূর্ণ ভেন্ডররা কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে নেটওয়ার্ক তৈরিতে সহায়তা করতে পারবে। খবর জিএসএম এরিনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সরকার। সরাসরি হুয়াওয়ের নাম উল্লেখ করা না হলেও যুক্তরাজ্যের সরকার হুয়াওয়েকে জেডটিই এর সাথে অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছে। আর এই দুই কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিবেচনায়, যুক্তরাজ্য বিশেষ শর্তের অধীনে হুয়াওয়েকে ফাইভজি বাস্তবায়নে অংশ নিতে অনুমতি দিবে। শর্তের মধ্যে রয়েছে, ফাইভজি নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়ে যন্ত্রাংশ ৩৫ শতাংশের অধিক হতে পারবে না এবং এগুলো স্পর্শকাতর জিওগ্রাফিক্যাল লোকেশন যেমন পাওয়ার প্লান্ট, মিলিটারি বেইজে ব্যবহার করা যাবে না। এছাড়া হুয়াওয়ে এই নেটওয়ার্কের মূল যন্ত্রাংশে সংযুক্ত থাকতে পারবে না। ডিবিটেক/বিএমটি